দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খাওয়ার পর একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্তত ৩০ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল মিড ডে মিল কর্মসূচির খাবারের মান, সংরক্ষণ প্রক্রিয়া ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খাবারের গুণগত মান নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।