1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

পাটগ্রামের বুড়িমারীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত
৯৪
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে খামার পর্যায়ে গাভী পালন, অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বুড়িমারী টি এন প্লাজা ঢাকা ক্যাফের একটি হলরুমে একদিনব্যাপী “ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত “এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। পারিবারিক পর্যায়ে দুগ্ধ গাভী পালন  খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লালমনিরহাট ব্র্যাক শাখার এরিয়া সেলস ম্যানেজার নুরুজ্জামান।
খাদ্য, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এই তিনেই খামারের সফলতা বিষয়ক এই প্রশিক্ষণটির সার্বিক তত্বাবধানে ছিলেন বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মী মুসলিম উদ্দিন।
প্রশিক্ষণে বুড়িমারী ইউনিয়নের ৩০ এর অধিক খামারি অংশগ্রহণ করে। সকাল থেকে প্রশিক্ষণ চলা এসময় খামারিদের মাঝে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে খামারিদের গাভী পালনের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
খামারিদের এসময় গাভীর সুষম খাদ্যের সরবরাহ ও কি পরিমাণ দিলে গাভীর পালন ও সুস্থ গরু, বেশি দুধ সফল খামার হবে তা হাতে -কলমে
প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মধ্যে আঁশযুক্ত খাবার যেমন উন্নত জাতের কাঁচা ঘাস নেপিয়ার, জার্মান এবং শুকনো খড় যা হজমে সাহায্য করে। দানাদার খাবার যেমন, খৈল, গমের ভুষি, চালের কুড়া এবং ডালের খোসা যা গরুর জন্য শক্তি ও প্রোটিন যোগায়। খনিজ ও ভিটামিন যেমন লবণ এবং মিনারেল মিক্সচার যা হাড়ের গঠন ও দুধের গুণগত মান বাড়ায়। বিশুদ্ধ পানি গাভীকে ২৪ ঘন্টা পর্যাপ্ত পরিষ্কার ও নিরাপদ পানি পান করাতে হবে।
তাছাড়া এসময় ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা যেমন, হোলস্টেইন ফ্রিজিয়ান, শাহীওয়ালা, ও আরসিসি জাতের উন্নত মানের সিমেন প্রদানে ১ বছরে ১টি সুস্থ্য বাছুর প্রসব, প্রতিলালন বিষয়ক পরামর্শ প্রদানে সচেতন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..