1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত
২৮

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গিলাবাড়ি বাজারে ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধার (৩৭) ঘরে সিঁধ কেটে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত।

 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..