জয়পুরহাট জেলা প্রতিনিধি,
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খুদে ফুটবল খেলোয়াড়দের তুলে নিয়ে আসার লক্ষ্যে জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরের সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা দল ক্ষেতলাল তেলাবদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে কালাই উপজেলার শিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, বালক দল পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬- ০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আল মামুন মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান উপস্থিত ছিলেন।