1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ মামুন মিয়া

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার দুপুরে বিরোধপূর্ণ স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সিএনজি ও টমটম চালকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

 

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..