শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেশি ভাড়া নিলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বেশি ভাড়া নিলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক:

ফাইল ছবি
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সড়ক, রেল এবং নৌ-মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভাড়ার অধিক টাকা নিলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩ এপ্রিল) ডিএমপি সদর দফতরে পরিবহন মালিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সড়ক, রেল এবং নৌ-মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভাড়ার অধিক টাকা নিলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কাউন্টার ব্যতীত অন্য কোথাও টিকিট বিক্রি হলে বিক্রয়কারীদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, লাইসেন্সবিহীন যেন কেউ ড্রাইভ না করতে পারে সেটা নিয়ে মালিক সমিতির কর্মকর্তারা কথা বলেছেন। আমি অনুরোধ করব কোনো দুর্ঘটনাবিহীন ঈদ করতে এ বিষয়ে আমাদের কর্মকর্তারা যারা যেখানে আছেন তারা ব্যবস্থা নেবেন। অতীতে তাকালে দেখি অধিক গতি, ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন, ড্রাইভিং লাইন্সেন্স ও মূল ড্রাইভার না থাকার পর হেল্পার ও অপ্রাপ্তবয়স্ক দিয়ে গাড়ি চালানো হয়, এ বিষয়ে আমি সবাইকে নির্দেশনা দিচ্ছি।

 

‘ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে’

ঈদে ঢাকায় যানজট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঢাকা প্রবেশ ও বহিঃগমনের জন্য ১১টি পথ রয়েছে। পথগুলোতে যেন আলাদাভাবে সবাই সুন্দর ব্যবস্থাপনার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। মিটিং করেন, সিদ্ধান্ত নিয়ে সমন্বয় করেন। প্রয়োজনে হোটাস অ্যাপ গ্রুপ চালু করেন। নিজেদের প্রোগ্রাম শেয়ার করেন।

কমিশনার আরও বলেন, ঢাকার সাথে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় খুব দরকার। এজন্য আমি অনুরোধ করব আমাদের ট্রাফিকের এবং ক্রাইমের ডিসিরা জেলার সীমান্তের যে ইউনিট আছে তাদের সাথে যোগাযোগ করে যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলোতে যেন ঠিকঠাকভাবে করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরিবহন মালিকরা একমত হয়েছেন কোনো অবস্থাতেই ফিটনেটবিহীন গাড়ি রাস্তায় আসবে না। এরপরেও পুলিশকে নির্দেশ দেওয়া আছে যেনো কোনোভাবেই এসব গাড়ি রাস্তায় চলতে না দেয়। এজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে ব্যবস্থা নেওয়া হবে। আর ঢাকার পার্শবর্তী এলাকায় এ গাড়ি না আটকানো হলে ঢাকায় এসে এগুলো যানজট সৃষ্টি করবে। এজন্য চেকপোস্ট বসিয়ে পার্শ্ববর্তী ইউনিটে যে কর্মকর্তা আছে তাদের চেস্টা থাকবে এসব যেন ঢাকায় না ঢুকতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com