শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর প্রবেশমুখের যানজট নিরসনে দুই এমপিকে নিয়ে সভা

রাজধানীর প্রবেশমুখের যানজট নিরসনে দুই এমপিকে নিয়ে সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রবেশমুখের যানজট নিরসনে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগ। ঈদপরবর্তী যানজট নিরসনে এই উদ্যোগ তাদের। এতে ওই এলাকা থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ এপ্রিল) উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ওয়ারী বিভাগের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বড় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির ঢাকা শহরে প্রবেশের নিষিদ্ধ করা, পোস্তগোলাকেন্দ্রিক বাসের যানজট কমানো, যাত্রাবাড়ীকেন্দ্রিক মাওয়া রোডের বাম লেন পরিষ্কার রাখা, হানিফ ফ্লাইওভারে যাত্রী উঠানামা না করা, ফ্লাইওভারের উপর বাস পার্ক না করা, ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য বক্স করা, ফ্লাইওভারের উপরে জরুরি প্রয়োজনে ট্রাফিক পুলিশ সদস্যরা যাতায়াত করলেও তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, ফ্লাইওভারের নিচের জায়গা ট্রাফিক ওয়ারী বিভাগের ডাম্পিংয়ের জন্য ব্যবহারের ব্যবস্থা করা, ভ্রাম্যমাণ কাউন্টার বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করা এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

বর্ষবরণ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ঈদের আগে বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে ঘরমুখো মানুষ ঢাকা থেকে বিভিন্ন জেলায় গমন করলেও তারা দুই/এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। এই সময়ে ঢাকার প্রবেশমুখ পোস্তগোলা, ধোলাইপাড় এবং যাত্রাবাড়ীকেন্দ্রিক যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই লক্ষ্যে কাজ করবে ট্রাফিক ওয়ারী বিভাগ।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল।

সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ট্রাফিক ওয়ারী ও ওয়ারী অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com