মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদে নতুন উপজেলা পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম, হরিরামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা পরিষদে আগত সরকারি কর্মকর্তা, পরিদর্শক ও সংশ্লিষ্ট অতিথিদের বসা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এ পরিদর্শন কক্ষটি চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন এ পরিদর্শন কক্ষের মাধ্যমে উপজেলা পরিষদে আগত অতিথি ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও সহজতর হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।