1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

হরিরামপুরে শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

তাজরিন আক্তার মুন্নি

মানিকগঞ্জের হরিরামপুরে চালা ইউনিয়নের লাউতা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার চালা ইউনিয়নের লাউতা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য দেবাশীষ সরকার (৩৭)। তিনি চালা ইউনিয়নের লাউতা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। অপরজন কলেজ ছাত্রলীগের সদস্য রাব্বি তালুকদার (১৮)। তিনি পশ্চিম খলিলপুর গ্রামের গুলজার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের আন্ধারমানিক গ্রামে খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে এ ঘটনায় হরিরামপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়ের করা বিস্ফোরক আইনের মামলার তদন্তেও তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একই ঘটনায় রাজনৈতিক সংগঠনের দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্ট হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..