1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মানিকগঞ্জ হরিরামপুরে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, বেকারিকে মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

তাজরিন আক্তার মুন্নি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে মিন্টু বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) হরিরামপুর উপজেলার বলড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বেকারির উৎপাদন কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

খাদ্যপণ্য মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অথচ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। বিশেষ করে শিশুদের কাছে জনপ্রিয় বিভিন্ন বেকারি পণ্যের উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্যপণ্যে অনিয়ম প্রতিরোধ এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

এলাকাবাসীর প্রত্যাশা, শুধু জরিমানা নয়, বলড়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..