1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

গাজীপুরের লেমুর চুরির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

গাজীপুরপ্রতিনিধি

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাফারি পার্ক থেকে বন্যপ্রাণী চুরি হলে সেটিকে ব্যর্থতা বলা যায়। কোনো প্রাণী মারা গেলেও চুরির অভিযোগ উঠছে। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিচর্যার অভাবে কোনো বন্যপ্রাণী যাতে মারা না যায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চুরি হওয়া লেমুর দুটি কীভাবে বাংলাদেশে এসেছে, সে বিষয়ে কোনো তথ্য ছিল না। যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রাণী দুটি বাংলাদেশে আনার প্রক্রিয়াও অবৈধ ছিল। পরে সেগুলো সাফারি পার্ক থেকে চুরি হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..