শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মশিউর রহমানের যোগদান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মশিউর রহমানের যোগদান

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি আজ সোমবার (৩১ মে) গাজীপুরে মূল ক্যাম্পাসে যোগদানের মধ্য দিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় সকলের উদ্দেশ্যে তাৎক্ষণিক বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাসরুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। তাদের আমলে নিয়ে আমাদের শিক্ষা-কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এই বিশ্ববিদ্যালয়কে যে উচ্চতায় রেখে গেছেন সেটিতে বর্তমান সরকার ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাবো। এরই ধারাবাহিকতায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটিকে গুরুদায়িত্ব মনে করে শিক্ষার আধুনিকায়ন ও দেশ গড়ার অগ্রসরমান চিন্তা নিয়েই কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। আমাদের মূল জায়গা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ। এই ভিতের উপর দাঁড়িয়ে আমাদের কাজ করতে হবে। ‘

নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সদস্যকে ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহারে সিদ্ধহস্ত হতে হবে। আধুনিক ও বাস্তবতা নির্ভর শিক্ষাপ্রশাসন পরিচালনায় নিজেকে যুগোপযোগী করে তৈরির কোনো বিকল্প নেই।’

উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সমস্ত এফোর্ট এই কোভিডের দুর্যোগ কাটানোর জন্য দিচ্ছেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির যে চ্যালেঞ্জ সেটিকে ধারণ করেন বলেই তিনি একইসঙ্গে শিক্ষা পরিবার তথা শিক্ষা ব্যবস্থা যাতে সংকটে না পরে সেটির ব্যাপারে তিনি অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com