শিরোনাম :
গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্যাগ ভর্তি ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

ব্যাগ ভর্তি ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লা প্রতিনিধি:

 

স্কুল ব্যাগে লুকিয়ে মাদক পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা রিজওয়ান চৌধুরী (২৫)। এসময় তার কাঁধে থাকা ব্যাগে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রিজওয়ান কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোমবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় মাদক পাচারকালে পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ব্যাগে লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় মাদক পাচারকালে রবিবার রাতে পুলিশ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ রিজওয়ানকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা রিজওয়ান ঢাকার কাফরুল থানাধীন কাজীপাড়া এলাকার ওয়াহিদ চৌধুরীর ছেলে। তিনি থাকেন কুমিল্লা নগরীর ১১ নং ওয়ার্ডে মামার বাড়িতে। এখানেই তার বেড়ে উঠা। রিজওয়ান কুমিল্লা মহানগর ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত কারও ছাত্রলীগে জায়গা নেই। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com