শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপি নেতা বাবর দেশে ফিরলেন

বিএনপি নেতা বাবর দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

লুৎফুজ্জামান বাবর গত ৩০ জানুয়ারি সৌদি আরবে ওমরাহ পালন করতে ঢাকা ত্যাগ করেছিলেন। দুবাইয়ে যাত্রা বিরতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা নেন। পরে সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশে অবস্থান শেষে তিনি দেশে ফিরেছেন।

বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শায়রুল কবির খান জানিয়েছেন, লুৎফুজ্জামান বাবর আগামী ২৩ ফেব্রুয়ারি তার গ্রামের বাড়িতে যাবেন। সেখানে ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তিনি মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গত ১৬ জানুয়ারি ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে ১৯ জানুয়ারি তিনি বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com