শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রীর জামা ছিঁড়লো পুলিশ, প্রকাশ্যে পুরো ঘটনা

অভিনেত্রীর জামা ছিঁড়লো পুলিশ, প্রকাশ্যে পুরো ঘটনা

বিনোদন ডেস্কঃ

জামিনে মুক্ত হয়ে মুম্বাই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন বলিউড অভিনেত্রী ও মডেল গহনা বশিষ্ঠ। মুম্বাই পুলিশের কর্মীরা তার পোশাক ছিঁড়ে দিয়েছেন এমনই অভিযোগ নায়িকার।
শনিবার ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গহনা। ছবিতে দেখা যাচ্ছে, তার পরিহিত হলুদ রঙের সালোয়ারের হাতার নিচের অংশ ছিঁড়ে গেছে। হাত তুলে সেই ছেঁড়া অংশের ছবি পোস্ট করেছেন তিনি।

ছবির ক্যাপশনে লেখা, ‘আমার এই দুরবস্থা করেছে পুলিশ। সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। হাতে টাকা পয়সা নেই। বাড়িতেও ফিরতে পারছি না। মোবাইল, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে। ফিরলেই পুলিশ গ্রেফতার করবে।’

গত ফেব্রুয়ারিতে পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী গহনা বশিষ্ঠ। টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্ন ছবি বানাতেন তার বিরুদ্ধে উঠেছিল এমনও অভিযোগ। চার মাস পুলিশের হেফাজতে থাকার পর আপাতত জামিনে মুক্ত তিনি।

অভিনেত্রী লেখাতে স্পষ্ট, তিনি যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে দখল নিয়ে অপরিচিত ব্যক্তিরা থাকছেন। গহনার দাবি, যে মহিলারা তার বিরুদ্ধে জোর করে পর্নে অভিনয় করানোর অভিযোগ তুলেছেন, তাদের আসলে পুলিশই টাকা দিয়েছে। এমনকি পোস্টে পুলিশের উদ্দেশে গহনার প্রশ্ন, ‘এখনও মন ভরেনি? আর কত মিথ্যে গল্প বানাবেন? আর কত অত্যাচার করবেন?’ তার বিশ্বাস, শিগগিরই সব সত্য সামনে আসবে।

২০১২ সালে ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গহনা। তারপর মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তার অভিনয়ে অভিষেক ছোটপর্দার মাধ্যমে। এরপর কিছু হিন্দি সিনেমায়ও দেখা গিয়েছে তাকে। হিন্দি সিনেমায় সেভাবে সফলতা না পেলেও ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com