শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক টীমের সভা অনুষ্ঠিত

এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক টীমের সভা অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক:
সংগঠন শক্তিশালী করার স্বার্থে সময় অপচয়ের সুযোগ নাই : সোলায়মান চৌধুরী
আমার বাংলাদেশ (এবি) পার্টি’র সাংগঠনিক টীমের সভা আজ ১৮ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল ও এবিএম খালিদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের পর এখন সকল উপজেলা, থানা, জেলা ও মহানগর শাখাগুলোতে কাউন্সিল করতে হবে। সংগঠন শক্তিশালী করার স্বার্থে সময় অপচয়ের সুযোগ নাই। তিনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকদের কাজের পরিধি বর্ণনা করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন, জেলা ও মহানগর শাখা গুলোতে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে সাংগঠনিক টীমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকদের আন্তরিক ভুমিকা রাখতে হবে। সভায় সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com