শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রেস ক্লাবের হাসিনার দুর্নীতি ও স্বজনপ্রীতি ইতিহাসে বিরল হয়ে থাকবে : ফারুক

প্রেস ক্লাবের হাসিনার দুর্নীতি ও স্বজনপ্রীতি ইতিহাসে বিরল হয়ে থাকবে : ফারুক

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, শেখ হাসিনার দুর্নীতি ও স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্দেশে জয়নুল আবদীন ফারুক বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন। আপনি আসার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। ১/১১ তে আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন। কিন্তু, বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্যও ডাক্তারের কাছে পাঠালেন না। অমানুষিক কাজ করেছেন আপনি।

তিনি বলেন, টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয়। বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কীভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন? কী করে তাকে জমি দিয়েছেন? আপনার দুর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হাসিনা আপনাকে পায়ে হাঁটিয়ে সাত তলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেয়ার ব্যবস্থা করেছে। সেই হাসিনার বিচারও চলুক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে একটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ। তাদের কিছু কিছু দোসর আপনার সরকারের মধ্যেও আছে, এদের থেকে সতর্ক থাকুন। অবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com