শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

স্থানীয় সময় সোমবার (৫ মে) রাতে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাত ৯টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে।’

ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এবং এক ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বের হয়ে প্রায় ৪০ মিনিটের মধ্যে বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মাকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান এবং বিদায় জানান।

খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তারেক রহমানের পাশের সিটে এবং জোবাইদা রহমান ও তার মেয়ে গাড়ির পেছনের সিটে বসেছিলেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেকের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি খুশির সাথে তার মাকে বিদায় জানাতে এবং বিমানবন্দরে অন্য সফরসঙ্গীদের ‘আল্লাহ হাফেজ’ বলছেন।

খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরের কাছে জড়ো হন বিএনপির যুক্তরাজ্য শাখার কয়েক শ’ নেতাকর্মী।

খালেদা জিয়ার গাড়ি দেখে দলের নেতাকর্মীরা স্লোগান দিলে তিনি তাদের দিকে হাত নাড়েন।

জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিক্যাল টিমের সদস্যরাসহ তার সফরসঙ্গীরা রয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি, তিনি যথাসময়ে ঢাকায় পৌঁছাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com