কক্সবাজার প্রতিনিধি:
গাঁজাসহ আটককৃত রোহিঙ্গা দম্পতি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ।বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ ও তার স্ত্রী হাসিনা।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসতঘরের চকির নিচে ১টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫টি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ছয় হাজার পাঁচশত বাইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply