শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের লাওসকে হারিয়ে অ-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু

বাংলাদেশের লাওসকে হারিয়ে অ-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু

ক্রীড়া ডেস্ক ;

সাগরিকার জোড়া গোলে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাটলার শিষ্যরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোলের দেখা পান সাগরিকা, অপর গোলটি করেন মুনকি আক্তার।

বুধবার (৬ আগস্ট) লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সিনিয়র দলের পর জুনিয়র দলের এশিয়ান কাপ নিশ্চিতের মিশনটা ভালো হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। মাঠের খেলায় সেরাটা দিয়েই স্বাগতিক লাওসের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে টাইগ্রেস যুবারা।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু’দল। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিলো না কেউই। ১১ মিনিটে স্বাগতিকদের পরিকল্পিত আক্রমণ রুখে দেয়ার পর ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বাটলার শিষ্যরা। গোলরক্ষককে একা পেয়েও জালে বল রাখতে পারেননি তৃষ্ণা।

খেলার নিয়ন্ত্রণ নিয়ে বারবার প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। ৩৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কর্ণার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল আদায় করে নেন পূজা। লাল-সবুজরা লিড নেয় ১-০ গোলের।

প্রথমার্ধের শেষদিকে শিখার দারুণ এক প্রচেষ্টা প্রতিহত হয় গোলবারে লেগে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ; ম্যাচের ৫৮ মিনিটে মুনকি আক্তারের দারুণ প্লেসিংয়ে স্কোরলাইন ২-০ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৭২ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এলেও বাধাঁ হয়ে দাঁড়ায় গোলবার।

শেষদিকে গোল আদায় করে খেলা জমিয়ে দেয় লাওসের মেয়েরা। তবে হার এড়াতে তা যথেষ্ঠ ছিল না। উল্টো ইনজুরি টাইমে গোল আদায় করে লাল-সবুজদের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন সাগরিকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com