1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের সংকটময় মুহূর্তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকাই জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..