1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রতিবেদন প্রতিষ্ঠান:* সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

আব্দুল গফুর ( কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি)

সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সহ-সভাপতি জনাব শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শাহ্ জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব শায়লা শারমিন রনি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও ঐক্যের চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা এবং ঐক্য ও সংহতির চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..