1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সুন্দরবনে নিখোজের দুইদিন পর রিয়াজ আহাম্মেদের মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ মিজানুর রহমান  সুন্দরবন ভ্রমণে গিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা কাঠালী গ্রামের নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদ ২৮ মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৫ ই নভেম্বর ১৮জন সফর সঙ্গি নিয়ে ভালুকা পৌরসভার আবুল হোসেন ঢালীর ছেলে রিয়াজ আহমেদ সুন্দরবনে ভ্রমণে যান।পরদিন সুন্দরবন দুবলার চরে বোটটি আটকে যায়।চালক ও পর্যটক সহ বোটটি ছাড়ানোর জন্য নিচে পানিতে পড়েন।পরে সবাই ফিরে এলেও গণনার সময় পর্যটক রিয়াজ আহমেদ আসেনি।ধারনা করা হয় সাগরের প্রবল শুোতে বা পানিতে তলিয়ে বা ভেসে যেতে পারেন।নিখোঁজের পর কোস্ট গার্ড বন বিভাগ জেলেদের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে ৭ ই নভেম্বর দুবলার চরের আলোরকুল টানার মাতার সংলগ্ন এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে ও এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..