1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান, বিকল ১০ নৌকা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। অভিযানে পাথর পরিবহনে ব্যবহৃত পাথরবোঝাই ১০টি বারকি নৌকা বিকল করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

অভিযান চলাকালে টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে নিয়োজিত শ্রমিকরা বারকি নৌকাগুলো রেখে পালিয়ে যায়। পরে পাথরবোঝাই ১০টি নৌকা বিকল করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পাথর উত্তোলন কিংবা পরিবহনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাস্কফোর্সের এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য এবং কানাইঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..