শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’

বিনোদন প্রতিবেদক;

একুশে টেলিভিশনে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯-৩০ মিনিটে প্রচারিত হবে।
ফাইয়াজ কমনিকেশনের প্রযোজনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন- রওনক হাসান, কাজী উজ্জল, আব্দুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, লাক্স সুপারস্টার অরিন, চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, রিমু খন্দকার, এলিনা শাম্মী, ফেরারী অমিত, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু, আজম খান, তামান্না সরকার, কাদরী, সাইকা আহমেদ, ফরহাদ হায়দার, রওশন শরীফ, রোবাইদা খান এষা, আশা, আশরাফুল আশীষ, কানিজ শবনম সুখী, সানিয়া জারা, আনোয়ার হোসেন সহ আরো অনেকেই।
‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটি প্রসঙ্গে নাট্যকার রেজাউর রহমান রিজভী বলেন, ভালোবাসা কিংবা প্রেমের সম্পর্কের বাইরেও যে সম্পর্কটি অটুট থাকে তা হলো বন্ধুর সম্পর্ক। এই বন্ধুই যেমন হয়ে উঠতে পারে আপনজন। তেমনি বন্ধুই আবার হতে পারে চরম শত্রু। এরকমই সাত জন ছেলে-মেয়ের পারিবারিক জীবনযাত্রা ও তাদের বন্ধু হয়ে ওঠার গল্প নিয়েই ধারাবাহিক নাটক ‘নাটাই ঘুড়ি’ এর কাহিনী আবর্তিত হয়েছে।
পরিচালক এমদাদুল হক খান বলেন, ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির কাহিনীর ক্যানভাস বড় হওয়ার জন্য এতে অর্ধশতাধিক অভিনয়শিল্পীর সম্মিলন ঘটানো হয়েছে। এছাড়া নাটকে গল্পের প্রয়োজনেই চারটি আলাদা আলাদা শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করি, প্রচার শুরু হলে দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।
‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির টাইটেল সঙ লিখেছেন হাফসা আলম ও সুর-সংগীত করেছেন অমিত চ্যাটার্জি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
উল্লেখ্য, ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ইসরাত জাহান মীম। আর চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com