শিরোনাম :
আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান নরসিংদীতে খুন, দুবাই থেকে আসামি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি কানাইঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, অন্ত:সত্তা নারী সহ ১৫ জন আহত, নগদ টাকাসহ মালামাল লোটপাট চট্টগ্রাম জ্বালানি সংকটে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি ফের চালু ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার

উপজেলা প্রতিনিধি টেকনাফ

উদ্ধার হওয়া ভিকটিমরা
সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে জিম্মি রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৪ জনকে উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি জানান, গত ২৯ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‍্যাব-১৫ যৌথভাবে টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী গহীন পাহাড়ে অভিযান চালায়। এসময় মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে জিম্মি থাকা ২৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধারকৃতদের মধ্যে পুরুষ-৪, নারী-১০ ও শিশু-১০ সর্বমোট ২৪ জন রোহিঙ্গা। এ সময় মানবপাচারকারী দালাল চক্রের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পাহাড়ের ভেতর পালিয়ে যায়।

 

তিনি আরও জানান, ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদেরকে একটি দালাল চক্র ৩/৪ দিন পূর্বে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশে এই পাহাড়ে জোরপূর্বক আটক করে রাখে। ভিকটিমদের জিজ্ঞাসাবাদে পাচারকারী চক্রের ৫ জন সদস্যের পরিচয় শনাক্ত করা গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট পাচারকারীসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com