নিজস্ব প্রতিবেদক :
হানিফ ফ্লাইওভার। ফাইল ছবি
মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর হবে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাজধানীর সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভার ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুর্ঘটনার শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
Leave a Reply