1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নাটোর খেলোয়াড়দের জন্য অবসরভাতা চালু করবে সরকার: হুইপ দুলু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নাটোর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে পেশাদার খেলোয়াড়দের অবসরভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বর্তমান সরকার পূরণ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার বিকালে বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মাদক ছাড়ো, খেলা ধরো মাদকমুক্ত জীবন গড়’ স্লোগানে আয়োজিত টুর্নামেন্টের এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস।

এতে স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী।

এছাড়া জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, ওসি শফিকুল ইসলাম, খেলোয়াড় কল্যাণ সংস্থার সম্পাদক মামুনর রশীদ শিপন ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু হানিফ শেখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..