নিজস্ব প্রতিবেদক :
লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জয়নাল আবেদীন জয়ের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিষ্টিমুখ, ডিনার পার্টি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারস্থ রেডিসন হোটেলে লালমাই প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি, লালমাই থিয়েটারের সভাপতি, বিশিষ্ট নাট্য অভিনেতা ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক এবং দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক নয়া কণ্ঠের প্রতিনিধি মনসুর লোকমান রাকিব, স্বাস্থ্য সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ মইন উদ্দিন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক নিউজ বাংলা ২৪-এর প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক কুমিল্লার ডাক-এর প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন, সদস্য ও দৈনিক বঙ্গ সংবাদের প্রতিনিধি কাউসার আলম, প্রস্তাবিত সদস্য ও দৈনিক গণবার্তার প্রতিনিধি আবু হানিফ, দৈনিক জনতার বার্তার প্রতিনিধি মোঃ তানভীর হাসান এবং দৈনিক সময় বাংলাদেশের প্রতিনিধি মোঃ আমান উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফজলুর রহমান মিন্টু, মানবাধিকার নেতা ডাঃ শাহ জালালসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়ের বর্ণাঢ্য কর্মময় জীবন, সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা এবং সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একজন সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও সাহসী সাংবাদিক হিসেবে জয়নাল আবেদীন জয় দীর্ঘদিন ধরে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জয়নাল আবেদীন জয় জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগীয় সাবেক প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি ও সাবেক জেলা সচিব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের লালমাই উপজেলা শাখার সাবেক সভাপতি ও কুমিল্লা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে ও বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ বেতার, কুমিল্লার উপস্থাপক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি, দৈনিক বঙ্গ সংবাদের কুমিল্লা ব্যুরো চিফ, দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক এবং সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি দৈনিক লালমাইর কাগজের সম্পাদক ও প্রকাশক।
এছাড়াও তিনি লালমাই থিয়েটার ও স্বাধীন বাংলা ক্লাব, লালমাইয়ের প্রতিষ্ঠাতা এবং ঢাকার ন্যাশনাল লিফট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মদিনের এ আয়োজনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সফলতা কামনা করেন। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং উপস্থিত সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই প্রেসক্লাবের প্রস্তাবিত সদস্য মোঃ আমান উল্লাহ। পরে উপস্থিত সবাই ডিনার পার্টিতে অংশগ্রহণ করেন।