1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ভালুকা উপজেলায় রহস্যজনক গৃহবধুর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলি গ্রামে আখি আক্তার (১৯)নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃত আখি আক্তারের স্বামী জাহিদুল ইসলামকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
১৯ ই নভেম্বর রাত্রে এই ঘটনাটি ঘটে।
পরিবারের দাবি ঘটনার সাথে স্বামী জড়িত। নির্যাতন করে মেরে মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করা হয়। পুলিশ সূত্রে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। রাত্রে জাহিদুল ওয়াজ শোনার জন্য পাশে কাশিগঞ্জ বাজারে যেতে চাইলে স্ত্রী নিষেধ করে।প্রস্রাবের কথা বলে ঘর থেকে বের হয়ে ওয়াজে চলে যায়।
ভোর ৬টার দিকে ফিরে এসে দরজায় ডাকাডাকির পর কোন শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে দেখতে পায় উড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।
তৎক্ষণাৎ সে নিজেই দেহটি নামিয়ে লোকজন কে ডেকে জানান বিষয়টি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন ও জিজ্ঞাসাবাদের জন্য জাহিদুল কে আটক করেন।১বছর আগে রান্দিয়া গ্রামের চান মিয়ার মেয়ে আখি কে বিয়ে করেন জাহিদুল।
নিহতের বাবা চান মিয়া অভিযোগ করেন তার মেয়ে কে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।জাহিদুল নেশাখোর।
এর আগেও আমার মেয়ে কে নির্যাতন করেছে।হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবী করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে আর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চলমান বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..