শিরোনাম :
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জামিন পেলেন দেড় মাসের শিশুর মা সেই যুব মহিলা লীগ নেত্রী দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রায়েরবাজারে ফের সেনা অভিযানে ১০ মামলার আসামিসহ গ্রেফতার ১১

রায়েরবাজারে ফের সেনা অভিযানে ১০ মামলার আসামিসহ গ্রেফতার ১১

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ফের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০ মামলার আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর আগে একই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় ধারাবাহিক অভিযান।

 

অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে রুবেল ওরফে সিটি রুবেল (৪০), যিনি বিভিন্ন থানায় দায়েরকৃত ১০টি মামলার আসামি। এছাড়াও অন্যরা হলেন— জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তাদের সকলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com