ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ওমরপুর ৮নং ওয়ার্ড মাঝি বাড়ির উঠানে বিএনপি’র মনোনীত প্রার্থী ও ধানের শীষ’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৭জানুয়ারি শনিবার বিকালে প্রায় ৩ শতাধিক নারি -পুরুষের সমাগমে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ওমরপুর ইউনিয়ন বিএনপি’র নেতা লিটন’র সভাপতিত্বে উঠান বৈঠকে ওমরপুর ইউনিয়ন নির্বাচনী প্রধান কো-অর্ডিনেটর হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার হুমায়ুন কবির।
নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন বিএনপি’র নির্বাচনী সহকারী কো-অর্ডিনেটর উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম দুলাল, সায়েদ হোসেন লিটন,কলেজ ছাত্র নেতা হাবিব সহ প্রমুখ।
উঠান বৈঠকে সিকদার হুমায়ুন কবির তার বক্তৃতায় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে তারা ভোট দিতে পারেনি। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখন আপনাদের স্বাধীন মত প্রকাশের সময় এসেছে। তাই, “নির্বাচনের সারাদিন, ধানের শীষে ভোট দিন”। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং আপনাদের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন’র হাতকে শক্তিশালী করুন। এটাই হবে এই বৈঠকের প্রত্যাশা। বিএনপি ক্ষমতায় গেলে এলাকার মা বোনদেরকে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ওমরপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply