যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

বকশীগঞ্জে সরকারি স্কুলে ভর্তি জালিয়াতির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

লিয়াকত হোসেন বকশীগঞ্জ (জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে অপেক্ষমাণ তালিকা (ওয়েটিং লিস্ট) জালিয়াতি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী অভিভাবকেরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ৫৫টি শূন্য আসনের বিপরীতে অনলাইনে ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। লটারির মাধ্যমে নির্বাচিত ৫৫ জনের মধ্যে নির্ধারিত সময়ে ৭ জন শিক্ষার্থী ভর্তি হয়নি। নিয়ম অনুযায়ী, এই শূন্য থাকা ৭টি আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করার কথা।

কিন্তু অভিভাবকদের অভিযোগ, অপেক্ষমাণ তালিকায় থাকা মেধাবীদের পাশ কাটিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পেছনের সারিতে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিচ্ছেন শিক্ষক নুর মোহাম্মদ। তালিকা অনুযায়ী যোগ্যদের না জানিয়ে গোপনে এই ‘ভর্তি বাণিজ্য’ চালানো হয়েছে বলে দাবি অভিভাবকদের।

ভুক্তভোগী অভিভাবক মোহাম্মদ রেজুয়ান মিয়া বলেন, “আমার মেয়ের সিরিয়াল সামনে থাকা সত্ত্বেও শিক্ষক নুর মোহাম্মদ বিভিন্ন তালবাহানা করে আমাদের ফিরিয়ে দেন। পরে জানতে পেরেছি, বড় অঙ্কের টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে অন্য শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। সরকারি স্কুলে এমন প্রকাশ্য অনিয়ম কল্পনা করা যায় না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক নুর মোহাম্মদ এই মুহূর্তে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। তিনি বলেন যদি নির্দিষ্ট কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায় তবে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই জানান এই বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি বিদ্যালয়ে ভর্তির এই অনিয়ম নিয়ে সচেতন মহলে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও অভিভাবকেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com