লালমাইপ্রতিনিধি
লালমাই উপজেলার বাগমারা উওর ইউনিয়ন দুতিয়াপুর এলাকায় আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির এক দলীয় কর্মীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার ১৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আচরণ বিধি লঙ্ঘনদায়ে লালমাই উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত লিফলেট বিতরণ করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ সময় ঘটনাস্থলেই তাকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন আরো জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Leave a Reply