1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে চার দিনের চেষ্টায় পুকুর থেকে ৮ ফুটের কুমির উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

চার দিনের টানা চেষ্টায় পুকুর থেকে প্রায় আট ফুট লম্বা একটি কুমির উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা পুকুর থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বন বিভাগের সহায়তায় সেটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাতাকাটা পুকুরে কুমিরটির উপস্থিতি ধরা পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিরটি উদ্ধারে গত চার দিন ধরে প্রশাসন, বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে চেষ্টা চালান। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেটিকে আটক করা সম্ভব হয়।

উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় চার দিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর কুমিরটি উদ্ধার করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় আট ফুট। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগের সহযোগিতায় কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

উদ্ধার অভিযানে সহায়তা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট, ইউনিয়ন পরিষদ, পুলিশ, ফায়ার সার্ভিস, সংবাদকর্মী, গ্রাম পুলিশ, স্থানীয় জেলে ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..