শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীতে জামায়াত আমিরের জনসভা কানায় কানায় পূর্ণ

নোয়াখালীতে জামায়াত আমিরের জনসভা কানায় কানায় পূর্ণ

নোয়াখালী জেলা প্রতিনিধি
নির্বাচনি জনসভার অংশ হিসেবে নোয়াখালীতে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এ উপলক্ষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সভাস্থল। তিল ধারণের ঠাঁই নেই জিলা স্কুল মাঠে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

এদিকে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে বক্তব্য রাখছেন স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা।

ইসহাক খন্দকার বলেন, জামায়াত আমির ড. শফিকুর রহমান বেলা ১১টায় এ জনসভায় বক্তব্য দেবেন। এরপর লক্ষ্মীপুর, বিকেলে কুমিল্লার লাকসাম ও সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

আমিরের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

 

নোয়াখালীর ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা সমাবেশে উপস্থিত রয়েছেন। এছাড়া ভোররাত থেকে ৯ উপজেলা নেতাকর্মীরা জিলা স্কুল মাঠে আসতে শুরু করেন।

এখানে চার আসনে জামায়াত এবং দুই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে নেমেছেন জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনি জোট।

সকাল সাড়ে ৯টায় জনসভাস্থলে গিয়ে দেখা যায়, নোয়াখালী জিলা স্কুলের মাঠ ছাড়িয়ে প্রধান সড়কে অবস্থান নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। বিশাল মাঠের প্রবেশ পথে ঢুকতে পারছে না জনসভায় আসা লোকজন।

জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার মাইকে ঘোষণা দেন এ জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। শহরের বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com