শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পৈ‌ত্রিক সম্প‌ত্তির দা‌বি‌তে বৈ‌দিক নারী শ‌ক্তি সংঘের মানববন্ধ‌ন

পৈ‌ত্রিক সম্প‌ত্তির দা‌বি‌তে বৈ‌দিক নারী শ‌ক্তি সংঘের মানববন্ধ‌ন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক :
‘আমরা হিন্দু নারীরা পৈ‌ত্রিক সম্প‌ত্তির দা‌বি‌তে আর রাস্তায় দাঁড়া‌তে চাই না, এটা আমা‌দের ন্যায্য অ‌ধিকার। আমা‌দের সেই অ‌ধিকার ফি‌রি‌য়ে দেওয়া হোক।’

শ‌নিবার (১১ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে ‘বৈ‌দিক নারী শ‌ক্তি সংঘ’ কে‌ন্দ্রীয় ক‌মি‌টি আ‌য়ো‌জিত হিন্দু উত্তরা‌ধিকার আইন সং‌শোধন ও পিতার সম্প‌ত্তি‌তে কন্যার অ‌ধিকা‌রের দা‌বি‌তে মানববন্ধ‌নে বক্তারা এসব কথা ব‌লেন।

মানববন্ধ‌নে সংগঠ‌নের সি‌নিয়র সহ সভাপ‌তি মিনাক্ষী দাশ ব‌লেন, হিন্দু নারীরা যুগ যুগ ধ‌রে পৈ‌ত্রিক সম্প‌ত্তির ভাগ পাওয়া থে‌কে ব‌ঞ্চিত। প্রধানমন্ত্রীর কা‌ছে আমা‌দের দা‌বি, হিন্দু নারীরাও যা‌তে বাবার সম্প‌ত্তির উত্তরা‌ধিকার হয়।

সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট চিত্রা রায় ব‌লেন, নারী‌দের দূর্দশার সীমা নেই। হিন্দু উত্তরা‌ধিকার আইন সং‌শোধন আজ সম‌য়ের দা‌বি। কেউ আমা‌দের ঐক্য নষ্ট কর‌তে চাই‌লে স‌ম্মি‌লিতভা‌বে প্রতিহত করা হ‌বে।

শম্পা রানী ব‌ণিক ব‌লেন, হিন্দু ধ‌র্মে নারী‌কে পুজা করা হয়। অথচ পৈ‌ত্রিক সম্প‌ত্তি পাওয়ার ক্ষে‌ত্রে সেই নারীরাই চরম অবজ্ঞা আর অব‌হেলার শিকার। হিন্দু নারীরা তা‌দের অ‌ধিকার থে‌কে ব‌ঞ্চিত। তা‌দের অ‌ধিকার ফি‌রি‌য়ে দেওয়ার দা‌বি জানাই।

শিল্পী রাজবংশী ব‌লেন, কেউ আমা‌দের উত্তরা‌ধিকার আইন নি‌য়ে কথা ব‌লেন‌নি ব‌লেই আজ আমরা রাজপ‌থে। একই বাবার সন্তান হ‌য়ে ছে‌লেরা সম্প‌ত্তি পে‌লে মে‌য়েরা পা‌বে না কেন? অন্য দে‌শে পে‌লে বাংলা‌দে‌শে কী সমস্যা?

যুগ্ম সাধারণ সম্পাদক মিনু রানী ব‌লেন, অ‌ধিকার ব‌ঞ্চিত হ‌য়ে সেই অ‌ধিকা‌রের আশায় আমরা আজ রাস্তায়। কিছু মহ‌লের কার‌ণে আমরা যুগের পর যুগ ধ‌রে পিতার সম্প‌ত্তি থে‌কে ব‌ঞ্চিত। সারা দে‌শের নারীরা এই দা‌বি‌তে সোচ্চার হোন।মাননীয় প্রধানমন্ত্রী অসহায় আমাদের জন্য কিছু করুন।

বৈ‌দিক নারী শ‌ক্তি সং‌ঘের আ‌য়োজ‌নে এই মানববন্ধ‌নে বাংলা‌দেশ সু‌প্রিম কোর্ট ও জজ কোর্ট ম‌হিলা আইনজীবী স‌মি‌তির সদস্যরাও উপ‌স্থিত ছি‌লেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com