তাজরিন আক্তার মুন্নি
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।
আজ শনিবার (২১ নভেম্বর) ২০২৬ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নতুন ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা যুবদলের নেতা মো. মাসুদ পারভেজ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
নবনির্মিত ভূমি অফিসটি চালু হওয়ায় বেতিলা-মিতরা ইউনিয়নের সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ প্রয়োজনীয় ভূমি সেবা স্থানীয় পর্যায়ে পাওয়ার ক্ষেত্রে নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।