শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা-৮ আসনে ভোটের পরিবেশ ভালো, আমরা আশাবাদী: আফরোজা আব্বাস

ঢাকা-৮ আসনে ভোটের পরিবেশ ভালো, আমরা আশাবাদী: আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ছবি: জাগো নিউজ
এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। ভোটারদের উপস্থিতি ভালো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। ভোট দিতে এতে এমন মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাসের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে দখল করছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ যে কেউই করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। অভিযোগটাই বড় না, সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই বড় কথা।’

তিনি আরও যোগ করেন, ‘এই ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, আজ সকাল থেকেই ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানা গেছে।

এর আগে মির্জা আব্বাস মহিলা কলেজে শাপলা কলির পোলিং এজেন্ট মোস্তফাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। প্রতিটি পোলিং এজেন্ট ৭টার পর পর কেন্দ্রে ঢুকতে পারলেও মোস্তফা ঢুকতে পারেননি। পরে সকাল ৭:৪০ মিনিটে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি কেন্দ্রে প্রবেশ করতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com