শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক।

 

একেএম শহীদুর রহমান বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের থ্রেট বা হুমকি নেই। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’

তিনি আরো জানান, অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে র‌্যাব সদস্যরাও মোতায়েন থাকবে। বিভিন্ন সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে র‍্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও বিস্তৃত সিসিটিভি নজরদারি থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আগেই সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া সারাদেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুড পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।’

কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম থাকবে। পুরা এলাকাটাকে আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি তাতে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব এবং পাশাপাশি আমরা সারাদেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com