শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিরপুরের হাঁকডাক-দরদামে জমজমাট বেনারসি পল্লী

মিরপুরের হাঁকডাক-দরদামে জমজমাট বেনারসি পল্লী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বেনারসি পল্লীর একটি দোকানের সামনে ক্রেতাদের ভিড়/ছবি
প্রতিটি দোকানেই একাধিক বিক্রয় কর্মী। বিক্রেতাদের দেখাচ্ছেন বাহারী পোশাক। হাঁকডাক দেওয়ার জন্য দোকানের বাইরে আছেন কয়েকজন বিক্রয়কর্মী। নতুন নতুন কালেকশন আর ডিসকাউন্টের কথা বলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা।

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন বেনারসি পল্লীর দোকানগুলোতে শুক্রবার (৬ মার্চ) বিকেলে দেখা গেছে এমন চিত্র।

 

শাড়ির এই বাজারে প্রায় ২০০ দোকান রয়েছে। জামদানি, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, ব্রোকেড, ধুপিয়ান, ঢাকাই মসলিন, কাতান, কোটা, কাঞ্জিপুরম, জর্জেটসহ বাহারি শাড়ি এসব দোকানে মিলছে দেড় হাজার থেকে ১০ হাজার টাকায়। এছাড়া কাপড় ও কাজভেদে আরও বেশি দামের শাড়িও বিক্রি হচ্ছে দোকানগুলোতে। শাড়ির পাশাপাশি লেহেঙ্গা, সারারা, গাউন, দেশি-বিদেশি থ্রিপিস মিলছে দোকানগুলোতে।

বিক্রেতারা জানান, ঈদ সামনে রেখে বেনারসি পল্লীতে বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। ক্রেতার চাহিদা মাথায় রেখে বিক্রেতারা এনেছেন নতুন ডিজাইনের শাড়িসহ নানা পোশাক। দামও রাখা হচ্ছে নাগালের মধ্যে। তাদের আশা ঈদের পর নববর্ষ। এই দুই উৎসবকে সামনে রেখে চাঁদরাত পর্যন্ত বিক্রি-বাট্টা বাড়বে।

রূপসী বেনারসির স্বত্বাধিকারী আফজাল বলেন, এখানে ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, সিল্ক, কাতান, লিনেন ও টাঙ্গাইলের সুতি শাড়ি পাওয়া যায়। বেচাকেনা শুরু হয়েছে, আশা করছি ভালো কিছু হবে।

মুন্না নামের আরেক ব্যবসায়ী বলেন, ছুটির দিনে ক্রেতা ভালোই আসছে। ভারত থেকে পণ্য কম আসায় এখন একটু দাম বেশি। তবে আমরা এডজাস্ট করে দিচ্ছি, ক্রেতাদের যেন ফিরে যেতে না হয় সেই চেষ্টা করছি।

 

ইমান ফ্যাশনের বিক্রয়কর্মী শফিক বলেন, বড় দোকানে ভিড় একটু বেশি, ভেতরের দোকানে কম। সবার কাছে প্রায় একই ধরনের পণ্য।

বেনারসি পল্লীর কলকাতা বড় বাজার শো রুমে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। সঞ্জিব নামের একজন ক্রেতা এসেছেন বোন ও দুলাভাইকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, বেশ কয়েকটি দোকানে ঘুরেছি। এখনো পছন্দ করতে পারিনি। শাড়ির দাম কিছুটা বেশি।

রাঙ্গাবউ দোকানটিতে উপহারের শাড়ি পছন্দ করছিলেন উত্তরা থেকে আসা ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, দাম কিছুটা বেশি রাখতে চাইছে। পিউর বেনারসি যেগুলো ৪ থেকে ৫ হাজার টাকা দাম সেগুলো ৭-৮ হাজার টাকা চাইছে। দরদাম করে কেনার চেষ্টা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com