লালমনিরহাট সংবাদ দাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে ওই এলাকার আহসান হাবিব (মন্জুর) বিরুদ্ধে।
জানা গেছে বাউরা বাজারের ১ কিলোমিটা দুরে বুড়িমারী মহাসড়কের সরকারি জায়গায় স্থাপনা তৈরির কাজ চলমান রেখেছেন আহসান হাবিব মন্জু যদিও মহামান্য হাইকোর্ট এর নির্দেশ আছে মহাসড়কে ১০ মিটার দুরে স্থাপনা তৈরি করতে হবে। সেই নির্দেশ কে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে বুড়িমারী মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা তৈরি করা হচ্ছে।
অথচ এ ব্যাপারে নির্বিকার সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ফলে কোনো রকম বাধা না থাকায় আহসান হাবিব মন্জু উক্ত স্থাপনা নির্মাণ চলমান রাখছেন। সচেতন এলাকাবাসী এর প্রতিবাদ করলেও থামছে না এই অবৈধ দখল কার্যক্রম। তাদের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই এভাবে সরকারি সম্পত্তিতে বেআইনি কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, বাজারের পূর্ব পাশের ১ কিলোমিটার দূরে মহাসড়কের সরকারি জমিতে একটি গোডাউন ঘরের অফিস কক্ষ নির্মাণ করছেন ওই প্রভাবশালী স্থানীয় ব্যবসায়ী মন্জু।
মন্জু দাবি করেন, ‘এভাবেই বাজারে অনেক দোকানঘর গড়ে উঠেছে। সেগুলো যদি অবৈধ না হয় তাহলে আমারটা কেন অবৈধ হবে? যদি অবৈধই হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু গত একমাস যাবত ঘরটি তৈরির কাজ চলছে, কেউ তো আসেনি আমাকে বাধা দিতে।’
তিনি আরো বলেন প্রশাসন এসেই বাধা দিয়ে বন্ধ করে দিতো অথবা আইনগত ব্যবস্থা নিতো। কিন্তু কেউ তো আসেনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে। সাংবাদিকদের এখানে কী?’
বাউরা ইউনিয়নের তহশিলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে আসতে বলেছি তিনি বন্ধ করেননি। সহকারী কমিশনার (ভূমি) কে রিপোর্ট করেছেন কিনা এবিষয়ে তিনি কোন উত্তর দেননি।তিনি বলেন কেউ সাক্ষী হলে, প্রয়োজনে নোটিশ দিয়ে এবং মামলা করার মতো আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিষয়টি নিয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তানভীর হোসেন এর সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
Leave a Reply