শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঈদযাত্রায় বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, প্রতিদিন চলবে ৬ লঞ্চ

ঈদযাত্রায় বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু, প্রতিদিন চলবে ৬ লঞ্চ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঈদযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় প্রথম লঞ্চটি বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) ছেড়ে যায়।

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান বলেন, সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিনের উদ্দেশে (এমভি টিপু) লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়েছে। প্রথম দিনের প্রথম লঞ্চে ১০০ থেকে ১৫০ যাত্রী নিয়ে রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বসিলা-সদরঘাট-শরীয়তপুর (এমভি ইমাম হাসান-৫) রুটের লঞ্চটি বসিলা ঘাট থেকে ছেড়ে যাবে।

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) থেকে আজ ৬টি লঞ্চ ছাড়া হবে। ঈদের আগের দিন পর্যন্ত এই লঞ্চঘাট থেকে ছয়টি বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

এই উদ্যোগের ফলে গাবতলী, মোহাম্মদপুর ও বসিলা এলাকার যাত্ররা সদরঘাটে না গিয়েও সরাসরি নৌপথে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

যাত্রীদের সুবিধার জন্য লঞ্চ চলাচলের একটি সুনির্দিষ্ট সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

লঞ্চ চলাচলের সময়সূচি

বসিলা থেকে সকাল : বছিলা-সদরঘাট-হাকিমুদ্দিন : ৭টা (এমভি টিপু); বছিলা-সদরঘাট-শরীয়তপুর : ৮টা ৩০ মিনিট (এমভি ইমাম হাসান-৫); বছিলা-সদরঘাট-চাঁদপুর : ১১টা (এমভি ঈগল-৪)।

দুপুর : বছিলা-সদরঘাট-ইলিশা : ১২টা (এমভি টিপু-৬); বছিলা-সদরঘাট-গলাচিপা : ১টা ৩০ মিনিট (এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩)।

বিকাল : বছিলা-সদরঘাট-ইলিশা : ৫টা ৩০ মিনিট (এমভি ইয়াদ-১)।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে সকালে : শিমুলিয়া-চাঁদপুর : ৮টা (এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস); শিমুলিয়া-চাঁদপুর : ৯টা (এমভি সমতা সমৃদ্ধি-১); শিমুলিয়া-বরিশাল : ৮টা, বরিশাল-শিমুলিয়া : ৭টা (এমভি রাজারহাট বি)।

এই নতুন রুট চালুর ফলে সদরঘাটে যাত্রীদের চিরচেনা জটলা ও ভোগান্তি অনেকাংশেই কমে আসবে। মোহাম্মদপুর ও এর আশপাশের বাসিন্দাদের জন্য বসিলা ঘাটটি একটি সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে, যা সড়কপথের যানজট এড়িয়ে দ্রুত নৌপথে সরাসরি গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com