শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লাকসামে আশা’র উদ্যোগে আধুনিক পদ্ধতিতে দুগ্ধবতী গাভী পালনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লাকসামে আশা’র উদ্যোগে আধুনিক পদ্ধতিতে দুগ্ধবতী গাভী পালনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

(মোঃ জয়নাল আবেদীন জয়)
আশা (এনজিও) লাকসাম রিজিওন শাখার উদ্যোগে আশা’র সদস্যদের আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবতী গাভী পালন ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ লাাকসাম গ্রীণ ক্যাসেল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সকাল ১০ থেকে দিনব্যাপী কর্মশালায় লাকসাম, লালমাই, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট,চৌদ্দগ্রাম উপজেলার ৩০ জন আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধ জাতের গাভী পালনের খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আশা কুমিল্লা এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ শামীম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ভেটেনারি সার্জন ডাঃ মোঃ মোবারক হোসেন, ঢাকা আশা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ খোরশেদ আলম,চান্দিনা এগ্রিকালচার ট্রেইনার সাঈম আহম্মেদ,লাকসাম সদর অঞ্চলের সি.আর.এম মোঃ আবদুল খালেক, আশা কুমিল্লা (লাকসাম)জেলা এস.ই মিজানুর রহমান,আশা লাকসাম সদর -১ ব্রাঞ্চের সি.জি.এম পরেশ চন্দ্র দাস প্রমুখ।প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারীদের উদ্দেশ্য প্রশিক্ষকগন বক্তব্যে বলেন, আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবতী গাভী পালন ব্যবস্থাপনায় ৩ টি পদ্ধতি অবলম্বন করতে হবে। ১)ঘর ব্যবস্থাপনায় ১৪ ফুট উচু করে ঘর দেওয়া, দেওয়ালের সাথে মশারী টানানো, গরমকালে স্ট্যান্ড ফ্যান লাগানো,পর্যাপ্ত আলো – বাতাসের ব্যবস্থা করা,গরু গোবর ও মূত্র ৫০ ফুট দূরে সরানো এবং বায়ুগ্যাস প্লান্ট বসানো ,নিয়মিত দিনে ২ বার গোসল করানো , ২) খাদ্য ব্যবস্থাপনায় শুকনো খাবার দেওয়া, ২৪ ঘন্টা পানির পাত্র রাখা, উন্নত জাতের পুষ্টিকর ঘাস খাওয়ানো,খড় খাওয়ানো,ফিড জাতীয় খাবার না দেওয়া, ,৩) চিকিৎসা ব্যবস্থাপনায় প্রতিষেধকমূলক টিকা প্রদান করা,যে কোন রোগে তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করা,প্রয়োজনে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া,মুখে ঔষধ না খাওয়ানো, কুকুর, বিড়াল কামড়ালে ব্যথার ঔষধ ও এন্টিবায়োটিক দেওয়া এবং প্রয়োজনে ভ্যাকসিন দেওয়া। এছাড়াও নিজের ঘরের বাছুর দিয়ে খামার করা, গরুর মাপের মাধ্যমে ওজন নির্ণয় করা,গাভী হিটে আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ৭৫℅ এর সংকর জাতের বীজ দেওয়া এবং প্রয়োজনে ২ বার বীজ দেওয়া।হিসাব ব্যবস্থাপনায় বাছুর কেনা, ঘর নির্মাণ,টিকা,খাদ্য সকল কিছুর আয় – ব্যয়ের হিসাব সংরক্ষণ করা ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com