শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীরকে হত্যার ঘটনায় নিন্দা

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীরকে হত্যার ঘটনায় নিন্দা

কুষ্টিয়াপ্রতিনিধি

কুষ্টিয়ায় মাজারে হামলা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে পীর দাবিকারী ব‍্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশের (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো অভিযোগ বা মতভিন্নতার জবাব কখনোই দলবদ্ধ সন্ত্রাস, সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে হতে পারে না।

 

পীর দাবিদার ব‍্যক্তির বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের অভিযোগ থাকলেও, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়া পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দরা আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু মানবিক মূল্যবোধকে ধ্বংস করে না, বরং রাষ্ট্রের আইনের শাসন ও বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে সাধারণ মানুষকে সংঘবদ্ধ সহিংসতার দিকে ঠেলে দেওয়া একটি গভীর উদ্বেগজনক প্রবণতা, যা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট হয়ে উঠছে।

এবি পার্টির নেতৃবৃন্দরা জোর দিয়ে বলেন, দলবদ্ধ সন্ত্রাস প্রতিরোধে সরকারের কঠোর ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন‍্য জবাবদিহি করতে হবে। তাকে তার মূল দায়িত্ব,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয়ভাবে মনোনিবেশ করতে হবে।

বিবৃতিতে তারা সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, দলবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com