1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হরিরামপুরে ২৮ খামারিকে বকনা বাছুর বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ২৮ জন খামারির মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব বাছুর বিতরণ করা হয়। নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সায়মন হোসেন এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. ইলিয়াসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চলের খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, গবাদিপশু পালন সম্প্রসারণ এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বকনা বাছুর বিতরণের মাধ্যমে খামারিরা পশুপালনে আরও উৎসাহিত হবেন এবং তাঁদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..