শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা থানায় মামলা না হওয়ায় ক্ষোভে,পুলিশ সুপারকে স্মারকলিপি

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা থানায় মামলা না হওয়ায় ক্ষোভে,পুলিশ সুপারকে স্মারকলিপি

 

মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের বাগদা ফার্ম এলাকায় সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের ওপর ভূমি দস্যুদের বর্বরোচিত হামলায় আহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সোমবার ২০ এপ্রিল দুপুরে সাহেবগঞ্জের বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
​স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের নেতৃত্বে সাঁওতাল ও বাঙালি কৃষকদের একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে চিহ্নিত একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সিউলি মারডি, লুকাস মুরমু ও মামালি হাঁসদাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আতদের বর্তমানে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন সংসদ সদস্যের নেতৃত্বে সাঁওতাল পল্লীতে হামলায় ৩ জন নিতের ঘটনার পর থেকেই ওই এলাকায় আদিবাসীদের ওপর দমন-পীড়ন চলছে। স্থানীয় আতাউর রহমান সাবু, স্বপন শেখ ও আব্দুর রউফ বাবুসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘকাল ধরে সাঁওতালদের পৈত্রিক জমি গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। এর আগে তারা আদিবাসী শিশুদের স্কুলের খেলার মাঠ দখলের চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। তবে ওই চক্রের ভয়ে স্কুলটির কার্যক্রম এখনো স্বাভাবিক হতে পারেনি।
ভুক্তভোগী আদিবাসীদের দাবি, হামলার দিনই ১২ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় অভিযুক্ত ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করা হলেও পুলিশ এখন পর্যন্ত মামলাটি রেকর্ড করেনি। মামলা না হওয়ায় এবং কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ভূমিদস্যুরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারগুলোকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। এর ফলে স্থানীয় সাঁওতাল ও সংখ্যালঘু পরিবারগুলো চরম নিরাত্তহীনতায় দিন কাটাচ্ছে।
​আদিবাসীদের দাবি:
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাফায়েল হাঁসদা স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে জানানো হয়, সংখ্যালঘু ও সহজ-সরল হওয়ার সুযোগ নিয়ে ভূমিদস্যুরা তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। দ্রুত সময়ের মধ্যে থানায় দাখিল করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং সাঁওতালদের জীবনের নিরাত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
​এ বিষয়ে স্থানীয় সাঁওতাল নেতারা জানান, পৈত্রিক ভিটেমাটি রক্ষায় তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে আসছেন। কিন্তু বারবার হালা ও আইনি অসহযোগিতার কাণে তারা আজ দিশেহারা। অবিলম্বে ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- সাহেবগন্জ বাগদাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডাঃ ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক রাফায়েল হাসদা, যুগ্ম-সাধারণ সম্পাদক বিটিশ সরেন। সাঁওতাল নেত্রী অঞ্জলি মুরমু, শিউলি মার্ডি, সাহেব মুরমু, আমিন হেমব্রোম, লুইস মুরমু, রিপন বেশরা জয়,শ্যামবালা হেমব্রো ছাড়াও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সভাপতি এ্যাড সিরাজুল ইসলাম বাবু, সদর উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী সাইদা, সুইট, ফিরোজ, কাজি খালেক,হাসান মোর্শেদ দীপন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com