শিরোনাম :
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লালমাই প্রতিনিধি

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমাই উপজেলায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ (২৩–২৯ এপ্রিল)। সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি, চিত্র‍াংকন প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।

লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান আরা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগন,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য কর্মীগন, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী ও ছাত্র – ছাত্রী বৃন্দ।

সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো মাতৃ, শিশু, কৈশোর ও প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক প্রদর্শনী।

সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com