শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে গেলে নড়েচড়ে বসে প্রশাসন।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) হাকিমপুর উপজেলার মোল্লা বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ১১ ঘণ্টা পর অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল ইসলামকে আটক করেছে হাকিমপুর পুলিশ।

ভুক্তভোগী আরিফ ও সৌরভ জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় বাবার মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে যায় হিলির মোল্লা বাজার এলাকায়। তারা দুইজনেই বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। রাস্তার পাশে একটি সুন্দর ছাগলের বাচ্চা দেখতে পেয়ে তারা কোলে নিয়ে খেলা করে। এসময় কয়েকজন লোক আমাদের চোর বলে ধাওয়া করে। আমরা সেখান থেকে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় তারা আমাদেরকে রাস্তার উপর থেকে ধরে নিয়ে গিয়ে ছাগল চুরির অভিযোগ এনে গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে।
এদিকে, সম্মানহানি হবে ভেবে ওই দুই ছাত্রের পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চাইলেও গতকাল শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। পরে বিষয়টি নজরে এলে অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের একটি ভিডিও দেখে হাকিমপুর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে। এরপর তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নাজমুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাঁকিদেরও আটকের চেষ্টা চলছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com