1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৭

মোঃ মামুন ভুঁইয়া,
কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত, নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। পুলিশ সুপার কিশোরগঞ্জ মহোদয়ের সরাসরি নেতৃত্বে শহরের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস যাচাই করা হয়; পাশাপাশি নিয়ম অমান্যকারী ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের শনাক্ত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। সড়ক দূর্ঘটনা রোধে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যহত থাকবে। আসুন, আমরা নিজেরা সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি এবং প্রিয় শহর কিশোরগঞ্জকে যানজটমুক্ত রাখতে পুলিশকে সহযোগিতা করি বলেন পথচারীরা,

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..